জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মার্চ ২০২৬, ১৯:৪৮আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:৪৮

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-বিস্ফোরকসহ ২২ জনকে গ্রেফতারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সীতাকুণ্ড থানায় মামলা তিনটি করা হয়। এর মধ্যে দুইটির বাদী পুলিশ ও একটির বাদী র‌্যাব। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ।

ব্রিফিংকালে তিনি জানান, জঙ্গল সলিমপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি। এ ছাড়া ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ ও বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই অস্ত্র-বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। মামলায় ইতিমধ্যে ২২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় তিনটি অস্ত্র ও বিস্ফোরক আইনে করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গল সলিমপুরে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন ও আরআরএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট তিন হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন। এ ছাড়া অভিযানে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত এ অভিযানে ৩টি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র‌্যাব ও সিএমপির ৩টি ডগ স্কোয়াড ও ১২টি ড্রোন ব্যবহার করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল ব্যবহার করে যৌথ বাহিনীর সদস্যরা চিরুনি অভিযান চালান।

অভিযান চলাকালে বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে ২২ জনকে আটক করা হয়। এ সময় যৌথবাহিনী ৩টি আগ্নেয়াস্ত্র (একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি), ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ছাড়া ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৮৭, জেলা পুলিশের ১৪৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৮০০, আরআরএফ চট্টগ্রামের ৪০০, ফেনী জেলা পুলিশের ১০০, পার্বত্য জেলার ৩০০, এপিবিএনের ৩৩০, বিজিবির ১২২ ও র‌্যাবের ৩৭১ জন সদস্যসহ সর্বমোট ৩ হাজার ১৮৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন। এ ছাড়া সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের