ধর্ষণের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ২২:৪৩ আপডেট : ১০ মার্চ ২০২৬, ২২:৪৩

নোয়াখালী থেকে ঢাকাগামী এমডি ফারহান লঞ্চের কেবিনে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টায় হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এই ঘটনা ঘটে।

এর আগে, রবিবার (৮ মার্চ) নোয়াখালীর হাতিয়া থেকে এমডি ফারহান লঞ্চে করে ঢাকায় যাওয়ার পথে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ঢাকার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দুই জনকে আটক করে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাত ৮টায় হাতিয়ার ওছখালিতে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। একই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন দাবি করেন, ধর্ষণে অভিযুক্তরা এনসিপি সমর্থক। ধর্ষণের প্রতিবাদে আমরা একটা মিছিল বের করলে রাস্তার মোড়ে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে তারা বিএনপির বিরুদ্ধে উল্টো বক্তব্য ও স্লোগান দেয়। তখন সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে গিয়ে ফেরত এলে এনসিপি নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখুসহ আরও কয়েকজন আহত হন।

হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির নেতা ইউসুফ দাবি করেন, আমাদের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা করলে আমাদের পাঁচ জন আহত হন।

হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতাকর্মীরা একটি মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরাও অন্য দিক থেকে একটি মিছিল নিয়ে আসে। উভয়পক্ষ মুখোমুখি হয়ে হাতাহাতি হয়। বড় কোনও সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক