দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ২৩:৪৪আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২৩:৪৪

প্রশাসনের হুঁশিয়ারির পর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে ব্যবসায়ীরা নিজেরাই দোকান ভেঙে মালামাল সরিয়ে নিয়েছেন। এতে অপসারিত হয়েছে প্রায় পাঁচ শতাধিক স্থাপনা। এর মধ্য দিয়ে দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রায় ২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ির ওপর গড়ে ওঠা স্থাপনাগুলো সরাতে জেলা প্রশাসন রবিবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। দুপুর ২টার দিকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও আনসারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে নির্দেশনা দিতে শুরু করেন। এরপরই স্বেচ্ছায় তাদের দোকান ও স্থাপনা সরাতে শুরু করেন ব্যবসায়ীরা। 

সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, ‘এখন আমাদের দোকান সরিয়ে নিতে হচ্ছে। রমজান মাস চলছে, সামনে ঈদ, কিন্তু আমাদের ভবিষ্যৎ কী হবে তা শুধু আল্লাহই জানেন। সন্তানদের কী জবাব দেবো জানি না। গত এক মাস দোকান প্রায় বন্ধ থাকায় বিক্রি খুব কম হয়েছে, তাই এখনও তাদের ঈদের পোশাকও কিনে দিতে পারিনি।’

ঝিনুক বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই দোকান সরিয়েছি। কিন্তু কষ্টটা থেকেই গেছে। ঈদ সামনে রেখে ভালো ব্যবসার আশায় অনেকেই ঋণ নিয়ে দোকানে বিনিয়োগ করেছিলেন। এখন হঠাৎ উচ্ছেদের কারণে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছি।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মঞ্জু বিন আফনান বলেন, ‘ব্যবসায়ীরা নিজেদের দায়িত্বেই এলাকা থেকে দোকান সরিয়ে নিয়েছেন। দোকান ও মালামালের সংখ্যা বেশি হওয়ায় সকালে তারা কিছু অতিরিক্ত সময় চান। সেই সময়ের মধ্যেই তারা দোকান সরিয়ে নেন।’

পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা তাদের অভিযোগ বা দাবি কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আগে সেগুলো বিবেচনা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর গত তিন দিনে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৬৩০টি স্থাপনা সরিয়েছে জেলা প্রশাসন।

/এএম/ 
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী