মাকে মারধর করা ছেলের গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে ঘোরালেন চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১০:২৫ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭

বৃদ্ধ মা সেহরিতে খাওয়ার সময় ছেলের ঘরে রান্না করা একটু ছাগলের মাংস খেতে চেয়েছিলেন। ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। মা ভোরেই কাঁদতে কাঁদতে বিচার নিয়ে হাজির হন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান অভিযুক্ত ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিশে ছেলের গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজারে ঘোরানো হয়। এই সংক্রান্ত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

রবিবার (১৬ মার্চ) ঘটনাটি ঘটে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামে। ওই ঘটনায় সকালে ছাতারপাইয়া বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সালিশ করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।

ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘এ রকম কোনও ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনও জেল-জুলুমের দরকার নাই। বিচার আমরা করবো।’

জানতে চাইলে চেয়ারম্যান আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃদ্ধ মা ছেলের ঘরে ছাগলের মাংস রান্না হয়েছে শুনে গত শনিবার ভোরে সেহরি খাওয়ার সময় এক টুকরো মাংস চেয়েছিলেন। ছেলে মাংস তো দেয়নি, উল্টো মাকে মারধর করেছে। লাথির পর লাথি দিয়েছেন। ভোরে বাড়িতে এসে ঘটনাটি জানান ওই নারী। এরপর আজ সকালে গ্রামপুলিশ পাঠিয়ে ধরে এনে বিচারের ব্যবস্থা করেছি।’

মাকে মারধরের অভিযোগে ছেলেকে ধরে এনে সালিশে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা শুনেছেন উল্লেখ করেন সেনবাগ থানার ওসি আবুল বাশার। তিনি বলেন, ‘গ্রাম্য সালিশে আদালত করার তার অধিকার আছে। কিন্তু এ ধরনের বিচারব্যবস্থার কথা আগে তিনি শুনিনি। বিষয়টি দৃষ্টিকটু।’

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক