ভিডিও ভাইরালের পর হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

নোয়াখালী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ২১:১২ আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২১:১২

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে ওএসডি করে মঙ্গলবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কী কারণে ওএসডি করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার এক নারীর সঙ্গে আলাউদ্দিনের অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্টও করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন।

তবে স্থানীয় সাংবাদিকদের কাছে আলাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানি করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এএম/ 
সম্পর্কিত
বিপিসি’র চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসনে বদলি
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি
সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে ওএসডি
সর্বশেষ খবর
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক