বিয়ের এক মাস আগে সড়কে ঝরলো যুবকের প্রাণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ১৭:৩৬আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৭:৩৬

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। এমন মৃত্যুতে তার পরিবারে শোক নেমেছে।

রবিবার (২২ মার্চ) বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হারিয়াখালী সড়কে পর্যটকবাহী একটি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনিস (৩০) টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বের হন আনিস। ফেরার পথে পর্যটকবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, লবণের পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। পুরো গ্রাম শোকাহত। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মাত্র এক মাস আগে আনিসের বাগদান সম্পন্ন হয়েছিল। আজ শ্বশুরবাড়ির লোকজন আসবেন বলে বাজার করার জন্য দ্রুত বাড়ি ফিরছিলেন। চলতি মাসের শেষ দিকে তার বিয়ের কথা ছিল। কিন্তু তার আগেই সড়কে ঝরে গেলো প্রাণ।

স্থানীয়দের অভিযোগ, শাহপরীর দ্বীপ এলাকায় লবণ মৌসুমে ট্রাকে লবণ পরিবহনের সময় নিয়ম অনুযায়ী ত্রিপল ব্যবহার না করায় সড়কে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে পিচ্ছিল হয়ে থাকে। এতে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। নতুন সড়ক চালু হওয়ার পর যাতায়াত বাড়লেও এই সমস্যা এখন বড় ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‌‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান