ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত, বরখাস্ত গেটম্যান গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ২৩:২৭আপডেট : ২৪ মার্চ ২০২৬, ২৩:২৭

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় বাসের ১২ জন যাত্রী নিহতের ঘটনায় করা মামলার আসামি এক গেটম্যানকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন। তিনি পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিংয়ের গেটম্যান বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মিঠুন কুমার। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গেটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে আগামীকাল র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’ 

ট্রেনের ধাক্কায় বাসের ১২ জন যাত্রী নিহতের ঘটনায় সোমবার দুপুরে শেফালী আক্তার (৫৮) নামের এক নারী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী মো. হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়। এ ছাড়া রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। গত শনিবার গভীর রাতের ওই ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুজনকে বরখাস্ত করেছিল রেলওয়ে বিভাগ।

ঈদের দিন শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। এতে প্রাণ হারান সাত জন পুরুষ, দুই নারী, তিন শিশুসহ ১২ জন। এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত ১০ জন। হতাহতরা ছিলেন বাসের যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের দায়িত্বহীনতায় এ ঘটনা ঘটেছে। ওই ক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি। দায়িত্ব অবহেলার অভিযোগে গেটম্যান হিসেবে দুজনকে বরখাস্ত করা হলেও মামলায় একজনকে অস্থায়ী গেটম্যান এবং আরেকজনকে ওয়েম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত