লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১০:৫২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:৫২

বন্দুকযুদ্ধ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি কাউছার আহমেদ (৩০) নিহত হয়েছেন। বুধবার রাত তিনটার দিকে  সদরের চন্দ্রগঞ্জ তিন নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত কাউছার লক্ষ্মীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
'বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। তারা  প্রাথমিক চিকিৎসা শেষে লক্ষ্মীপুর পুলিশ লাইনে আছে বলে জানান লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া।
তিনি জানান, রাতে তিন নম্বর ব্রিজের কাছে টহল দিচ্ছিল পুলিশ সদস্যরা। এ সময় কাউসার ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশের ‍গুলিতে আহত হন কাউসার। এরপর তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে রামগঞ্জ থানা পুলিশ কাহলী এলাকায় ১টি এলজি ২ রাউন্ড গুলিসহ ইউছুফ ওরফে ইনু নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী