মাজারের খাদেমকে কুপিয়ে জখম, ‘সোলেমান লেংটার মেলা’ বন্ধের নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ২২:১৩ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২২:১৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার বদরপুরে শুরু হওয়া হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়নি এমন অভিযোগে বুধবার (০১ এপ্রিল) বিকাল থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আগে নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার (৩০ মার্চ) থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছিল। মঙ্গলবার উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে মেলায় দুই পক্ষের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর মধ্যে মেলা বন্ধের আদেশ এলো।

বুধবার রাতে মেলা বন্ধের তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব। তিনি বলেন, ‌‘প্রশাসন থেকে মেলার কোনও অনুমোদন নেওয়া হয়নি। তাই আজকের মধ্যেই মেলার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলা বন্ধের জন্য ওই এলাকায় মাইকিং করা হয়েছে।’ 

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেলার আয়োজন করার কোনও অনুমতি প্রশাসন থেকে দেওয়া হয়নি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা বন্ধের নির্দেশনা দিয়েছে। যারা দূরদূরান্ত থেকে এসেছেন তারা রাতে যেতে না পারলে কাল সকালে চলে যাবেন।’

মাজারের খাদেমকে কুপিয়ে জখম

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) ১০৭তম লেংটার ওরশ ও মেলার উদ্বোধন করা হয়। এর আগেই  দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মেলায় জড়ো হন। বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে। অসংখ্য দোকানপাট সাজানো হয়েছে। তৈরি হয়েছে অস্থায়ী আস্তানা ও খানকা। মাজারসংলগ্ন এলাকায় চলছিল গান-বাজনা ও বিভিন্ন আয়োজন।

স্থানীয়দের অভিযোগ, মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন, জুয়ার আসর এবং চাঁদাবাজি চলছে। পাশাপাশি কিছু স্থানে নারী-পুরুষের অংশগ্রহণে অশ্লীল নৃত্যসহ অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। এ অবস্থায় মেলায় মাদক বিক্রি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে অনুমতি না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি সংগঠন। 

এদিকে, শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে মেলার স্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়াড়ির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে