এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী 

কুমিল্লা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন।’ 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘কেন্দ্রের প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা থাকবে। কারসাজি হয় এমসিকিউএর সময়ে। তাই সেসময় ৩০ মিনিট যান্ত্রিক গোলযোগ ছিল বলার কোনও সুযোগ নেই। বিদ্যুৎ না থাকলে আইপিএসের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের।’

কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে-বিদেশে সব কিছুর লাইসেন্স আছে। কিন্তু ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন- এগুলো কি লাইসেন্সের আওতায় আসবে না? সব আসবে। আস্তে-আস্তে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসান ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ