তেল শেষ বলার সঙ্গে সঙ্গে ফিলিং স্টেশনে ভাঙচুর, মারামারি

নোয়াখালী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ২৩:৩৮ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ‘তেল শেষ’ বলার সঙ্গে সঙ্গে একটি ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের নুরানি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদেরও মারধর করেন স্টেশনের কর্মচারীরা। পরে কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হামলাকারী দুই তরুণকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে নুরানি ফিলিং স্টেশনে প্রত্যেক মোটরসাইকেলকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। বিকাল ৫টার দিকে স্টেশনের কর্মচারীরা তেলের মজুত শেষ বলার পর লাইনে থাকা কয়েকজন মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে স্টেশনের অফিস কক্ষে হামলা-ভাঙচুর শুরু করেন। হামলায় ফিলিং স্টেশনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্টেশনের কর্মচারীরা মোটরসাইকেলচালকদের ওপর পাল্টা হামলা চালান। পরে স্টেশনে শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুজনকে আটক করে চরজব্বর থানায় নিয়ে যায়।

নুরানি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল দিয়েছি আমরা। বিকাল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে গেলে আর দিতে পারিনি। তেল যখন শেষ হয়, তখনও লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেলচালকরা অতর্কিতে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘তাৎক্ষণিক সেখানে উপস্থিত পুলিশ দুজনকে আটক করেছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে এটি বড় কোনও হামলার ঘটনা নয়।’

/এএম/ 
সম্পর্কিত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক