আধা কিলোমিটার দৌড়ে ডাকাতকে ধরলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ২২:৪২ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২২:৪২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাত ধরতে গিয়ে কর্দমাক্ত হয়ে যান পাঁচ পুলিশ সদস্য। তবে শেষ পর্যন্ত ওই ডাকাতকে ধরতে সক্ষম হন তারা। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় আধা কিলোমিটার দূরে জমিতে লুকিয়ে থাকা মুর্শিদ নামে ডাকাতকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেনা গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বিজয়নগর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মুর্শিদ মোল্লা প্রকাশ মোরশেদকে গ্রেফতার করা হয়। মুর্শিদ কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির তিনটি মামলা রয়েছে। শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে যাওয়া ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আলী রেজা মামুন বলেন, ‘আমরা সব সময়ই চাই সর্বোচ্চটা দিতে। এরই ফলস্বরূপ আধা কিলোমিটারের বেশি দৌঁড়ে গিয়ে ডাকাত মুর্শিদকে গ্রেফতার করা হয়। তাকে ধরতে গেলে সে জমিতে নেমে যায়। আমরা পাঁচ জন পুলিশও তার পেছনে পেছনে দৌঁড়াতে থাকি। কর্দমাক্ত জমি হওয়ার সবার শরীর কাদা লেগে যায়। পুলিশ ধাওয়া করে সেখান থেকে ধরে ফেলে। আজ আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়ার জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মুর্শিদ খুব সুঠামদেহী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য অভিযান চালানো হয়। এ সময় দৌঁড়ে বিলের জমিতে নেমে যায়। পুলিশও তাকে ধাওয়া করে সেখান থেকে ধরে ফেলে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক