মহা সাংগ্রাই দিয়ে মারমাদের বর্ষ বরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১৪:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

পহেলা বৈশাখে মারমারা তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিন মহা সাংগ্রাইয়ের মধ্যদিয়ে নতুন বর্ষকে বরণ করেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ির পান খাইয়া পাড়া বটতল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব সংসদ।

শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর, আদালত এলাকা ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করেন সম্প্রদায়ের শিশু, কিশোরসহ নানান বয়সের লোকজন।

শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী জলকেলিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় মারমা তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দে মেতে ওঠেন।

/এফআর/
সম্পর্কিত
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ