গোড়ালি কেটে ফেলা শিবিরকর্মীর অবস্থা সংকটাপন্ন, পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২৬, ২২:০০ আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২২:২২

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের সময় পায়ের গোড়ালি কেটে ফেলা শিবিরকর্মী আশরাফুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। রাতে ছাত্রশিবিরের মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ছাত্রদল হামলা চালিয়ে আশরাফুল ইসলামের পায়ের গোড়ালি কেটে ফেলেছে। তার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পর থেকে নগরের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন ছিলেন আশরাফুল। সিটি কলেজে ছাত্রদলের দুই দফায় হামলায় শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজের দেয়ালের গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের দেয়ালের একটি গ্রাফিতিতে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। গত সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। পরে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেন তারা।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা