মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮

চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়ার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড পাওয়া তিন যুবক হলেন- আবদুল হামিদ (২৫), মনজুর (২৮) ও এনাম (২৫)। তাদের মোবাইলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানায়, অনলাইনে  জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।  জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেন। তারা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে টাকা লেনদেন করতেন। জুয়া খেলে এর আগে তারা বিপুল অর্থ হারিয়েছেন।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, আটক প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জুয়া খেলা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক