পাখা খুলে পড়লো এসএসসি পরীক্ষার্থীর ওপর, মাথায় ব্যান্ডেজ দিয়ে পরীক্ষা

নোয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০০:০৯ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০০:০৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম নিয়ামুল হাসান (১৭)। রবিবার বেলা ১১টার দিকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে চৌমুহনী পৌরসভার মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিয়ামুল স্থানীয় দারুল ইসলাম একাডেমির ছাত্র।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। নিয়ামুল ৮ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ তার মাথার ওপর থাকা চলন্ত বৈদ্যুতিক পাখাটি খুলে পাশে পড়ে। এতে পাখার ডানার আঘাতে তার কপালের ডান পাশে কেটে যায়। ঘটনায় হলে উপস্থিত অন্য পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও দায়িত্বরত শিক্ষকেরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিয়ামুলকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক ডেকে এনে তার কপালে ব্যান্ডেজ করা হয়। পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনায় কেন্দ্রের অফিস কক্ষে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়া হয়। ব্যান্ডেজ মাথায় নিয়ামুল পরীক্ষা শেষ করে।

কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করি। সে যেন পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য আলাদা কক্ষে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ঘটনার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শক দল কেন্দ্রে উপস্থিত ছিল এবং তাদের পরামর্শেই এই ব্যবস্থা নেওয়া হয়।’

আবদুল আউয়াল চৌধুরী আরও বলেন, ‘পরীক্ষা শেষে নিয়ামুল তার বাবার সঙ্গে বাড়ি ফিরে গেছে। বিকালে আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান শিক্ষার্থীর বাসায় গিয়ে খোঁজ নিয়েছি। এ ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত।’

/এএম/ 
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক