নোয়াখালী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের ভেতরে ও বাইরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা এ সময় অধ্যক্ষের কার্যালয়ের ভেতরের একটি কক্ষে ঢুকে সেখানে দুপুরের খাবার খাওয়া অবস্থায় অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের গালমন্দ ও নাজেহাল করেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। একই সময় ছাত্রদল নেতাকর্মীরা একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলে এবং আরেকজনকে হত্যার হুমকি দেন।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক পরিষদের জরুরি সভায় বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান স্নাতক পরীক্ষা ওই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। 
শিক্ষকদের দাবি, হামলা-ভাঙচুরে ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

বুধবার বিকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, অধ্যক্ষের কার্যালয়ের প্রবেশপথে ফুলের টবের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একইভাবে অধ্যক্ষের কার্যালয়ের ভেতরে সিরামিকের পানির মগ ভাঙা অবস্থায় পড়ে আছে। অন্যদিকে শিক্ষকদের জন্য বাইর থেকে আনা দুপুরের খাবারগুলো প্লেটে পড়ে আছে।

কলেজের প্রশাসনিক ভবনের প্রবেশ পথের সামনে ও আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোরাফেরা করছেন। একই সময় পুলিশের একদল সদস্যকেও কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যায়।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আফছার ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ জাকির হোসেন তার দাফতরিক কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। তাদের নিয়ে দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম সানা উল্লাহসহ কার্যালয়ের ভেতরের একটি কক্ষে দুপুরের খাবার খেতে বসেন। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগসহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে।

অধ্যাপক নুরুল আফছার বলেন, এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলা হয়।

তার দাবি, তারা ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, ‘আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দেবেন।’ তারা অধ্যক্ষকে নানা অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছে এবং তাদের সবাইকে খাবারের টেবিল থেকে উঠে যেতে বাধ্য করেছে।

শিক্ষক পরিষদের সম্পাদক নুরুল আফছার ও অধ্যক্ষ এ বি এম সানা উল্লাহ বলেন, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, কলেজের বিভিন্ন উন্নয়ন কাজ করতে গেলে এবং বিভিন্ন পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে ছাত্রদল নেতাদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় কিছুদিন ধরে কলেজে নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছে সংগঠনটির কতিপয় নেতাকর্মী। যার ধারাবাহিকতায় বুধবার তার কার্যালয়ের ভেতরে-বাহিরে হামলা-ভাঙচুর চালানো হয়।

অধ্যক্ষ বলেন, এই অপমান আর সহ্য করতে পারছি না। আমরা বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দকে জানাবো।

হামলা-ভাঙচুরের বিষয়ে জানার জন্য ছাত্রদল নেতা সোহাগ, রায়হানকে ক্যাম্পাসে পাওয়া যায়নি। পরে কথা হয় কলেজ ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান বিশালের সঙ্গে। তিনি বলেন, ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের কোনও নেতাকর্মী জড়িত নন। তারা শিক্ষকদের কাছে চাঁদা চাওয়ার অভিযোগও ভিত্তিহীন। ছাত্র সংগঠনের নেতা হিসেবে অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে যান তারা। এখানে চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। শিক্ষকেরা নিজেদের অনিয়ম ঢাকতে এসব অসত্য অভিযোগ করেছেন।

সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন
সর্বশেষ খবর
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ