দুই দিন ধরে হাতিয়ায় ফেরি চলাচল বন্ধ, মানুষের ভোগান্তি

নোয়াখালী প্রতিনিধি 
০২ মে ২০২৬, ০১:৪৩ আপডেট : ০২ মে ২০২৬, ০১:৪৩

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌপথে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা। 

শুক্রবার (১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। 

ঘাট এলাকায় অবস্থান করা চালক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি। এগুলো পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক পণ্যবাহী গাড়ি ঘাটে আটকে আছে, কিন্তু নদী পারাপারের বিকল্প ব্যবস্থা নেই। ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে। 

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে। তবে সবগুলো যানবাহন ঘাটে আটকে আছে।  

ইউএনও রাসেল ইকবাল বলেন, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চালু হবে। 

/এএম/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক