লক্ষ্মীপুরে ইলিশ লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৬, ০৪:৩৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৪:৩৮

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজারে কোল্ডস্টোরেজের তালা ভেঙে দু’শ ইলিশ লুটের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমাকে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছ।
শুক্রবার সকালে কংকন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্যগ্রহণ করেন।
কংকন চাকমা বলেন, বৃহস্পতিবার রাতে তাকে তদন্তভার দেওয়া হয়েছে। এ পর্যন্ত তিনি ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। তদন্ত শেষে রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
গত ৬ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে নিজেকে এনডিসি পরিচয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে অপর ৬ ব্যাক্তিকে নিয়ে ওই কোল্ড ষ্টোরেজের তালা ভেঙ্গে ২টি সিএনজি অটোরিক্সাযোগে ২০০ ইলিশ নিয়ে যায়। পহেলা বৈশাখে ভাল দাম পাওয়ায় আশায় গত ফেব্রুয়ারি মাসে ওই ক্লোড স্টোরেজে মাছগুলো ১২ জন ব্যবসায়ী মজুদ রাখেন। লুট হওয়া মাছের বর্তমান বাজার দর প্রায় ৪ লাখ টাকা।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান