কয়েকদিন আগে দেশে আসা দুই প্রবাসী ট্রাকচাপায় নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১৯:০৫ আপডেট : ১৫ মে ২০২৬, ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫৮ মে) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে শাহ আলম (৩০) ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমিন (২৫)। তারা দুই জনই প্রবাসী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ থেকে সরাইল উপজেলার পানিশ্বরে ফিরছিলেন শাহআলম ও জিয়াউল আমিন। এ সময় আশুগঞ্জ সোনারামপুর সেতু এলাকায় আসার পর পেছন দিক থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে জিয়াউল আমিন সৌদি প্রবাসী ও শাহআলম দুবাই প্রবাসী। সম্প্রতি দুই জনই দেশে এসেছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, বিকালে দুর্ঘটনার পর দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক