ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১৭:৫৯ আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালের নেওয়ার তার মৃত্যু হয়। 

ওই ব্যক্তির নাম মরন মিয়া (৪০)। তিনি নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। 

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ মে থেকে মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের চিকিৎসক শাখাওয়াত হোসেন তানভীর বলেন, ‌‘মরন মিয়াকে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।’

জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৯ মে মরন মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক