ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো গরুবাহী পিকআপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মে ২০২৬, ১৯:৩১ আপডেট : ২১ মে ২০২৬, ১৯:৩১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে গরুবাহী একটি পিকআপের। এ ঘটনায় পিকআপে থাকা কোরবানির একটি গরুর মৃত্যু হয়েছে এবং চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি ধীর থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে পিকআপভ্যানের চালক শান্ত মিয়া (২৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে অন্তত ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুকুন্দপুর রেলগেট এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় কোরবানির গরুবাহী একটি পিকআপ রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা একটি গরুর মৃত্যু হয়। চালক শান্ত মিয়া গুরুতর আহত হয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/এএম/ 
সম্পর্কিত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক