সরাইলে শিশু ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০৮:৪৩আপডেট : ২৫ মে ২০২৬, ১৬:২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়িতে নিয়ে গেছেন। ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার এক সৌদি প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী ওই শিশুর মা জানান, প্রতিদিনের মতো তার সন্তান শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে সে অসুস্থ হলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত গাইনি বিভাগের চিকিৎসক কাজী লুৎফুর নাহার লুৎফা বলেন, শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, শিশুটির শারীরিক নমুনা পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে প্রাথমিকভাবে আঘাতের তথ্য পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। 

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত