দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত

চাঁদপুর প্রতিনিধি
২৫ মে ২০২৬, ২৩:৩১ আপডেট : ২৫ মে ২০২৬, ২৩:৩১

চাঁদপুরে ঝড়ের মধ্যে দ্রুত ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, সংঘর্ষে ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের একাংশ দুমড়েমুচড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ঘাটে আটকা ছিলেন যাত্রীরা। প্রবল বাতাস ঝড়ের কারণে লঞ্চঘাট এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

যাত্রীরা জানান, ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় ঈগল-৭ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয় ঈগল-৭-কে।
আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামতে শুরু করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহত কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চ মালিকদের প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘আমার বয়সে ঘাটে এ ধরনের ঝড় দেখিনি। অল্পের জন্য শত শত যাত্রী রক্ষা পেয়েছেন। ঝড়ের কবলে পড়ে লঞ্চের অনেক ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদপুর লঞ্চঘাটে সাতটি লঞ্চ দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় তীব্র ঝড়ের কারণে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। এ ঘটনায় লঞ্চ ঘাটের চারটি পন্টুনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো মেরামত করা হবে। বিকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক