চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১৫:৫৭ আপডেট : ৩০ মে ২০২৬, ১৫:৫৭

এবারে কোরবানির ঈদে চামড়ার দাম কম পাওয়ার কারণ জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে।’

শনিবার (৩০ মে) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আমিন উর রশিদ বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে। কারণ বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটির ড্রপ করছে।’

তিনি বলেন, ‘বিশ্বটা একটা ফ্যামিলির মতো, পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয় এটার এফেক্ট আমাদের ওপর পড়তে পারে। কারণ আমরা যে চামড়া উৎপাদন করি, তার বেশিরভাগ চামড়া রফতানি হয়ে যায়। এটা সত্য, বিশ্ব অর্থনীতি একটু টালমাটল অবস্থায় রয়েছে।’

এর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমরা যখন স্লোগান দেই, ‘‘এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে’’ আমাদের ভাবতে হবে সেই জিয়ারা কোথায়? আসলে আমরা নিজেরাই নিজেদের নিয়ে স্লোগান দিচ্ছি। যারা জিয়ার আদর্শকে ধারণ করে, তারা কখনও আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। আমাদের নাম ব্যবহার করে কিছু লোক এমন কাজ করছে, আমাদের দল ও সরকার বিতর্কিত হয়। কিছু দুশ্চরিত্র লোক কিশোরগ্যাং জন্ম দেয়, বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য।’

এ সময় তিনি সরকারের বর্জ্য ব্যবস্থাপনার সফলতা নিয়ে বলেন, ‘বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী কি আগে ছিলেন, যিনি নিজে গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে দেখছেন কোথাও বর্জ্য ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়েছে কি না? কোনও অব্যবস্থাপনা পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ৮ ঘণ্টার আগেই বর্জ্য পরিষ্কার করা হয়েছে, এতেই বোঝা যায় ইচ্ছা থাকলেই সব সম্ভব।’

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সেক্রেটারি শফিউল আলম রায়হানসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক