নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে ধরে পুলিশে দিলো ছাত্রদল

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ২২:১৯ আপডেট : ০৭ জুন ২০২৬, ২২:১৯

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদল। রবিবার (০৭ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মিছিলের সময় আটক করা হয়। এ সময় তাদের বহন করা তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি যানবাহনে করে আসা শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে ধরে ফেলেন। এ সময় মিছিলকারীদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস। মিছিলটিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্ম ঠেকাতে প্রস্তুত আছে ছাত্রদল। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ধরে পুলিশে দিয়েছি।’

কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে। মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। আমাদের অভিযান এখনও চলমান। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক