আর্জেন্টিনা সমর্থককে পেটালেন ব্রাজিল সমর্থক

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১১:১৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:১৩

লক্ষ্মীপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। 

সোমবার (৮ জুন) বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আজাদ হোসেন আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রিফাত হোসেন আবদুল মজিদের ছেলে। দুই জনেই উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে জানান, তার কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকালে কোনও ধরনের বাগবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত আগেও চাঁদার জন্য তার বুকে রিভলভার ঠেকিয়েছিল। এতে একপর্যায়ে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। 

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে রিফাত হোসেন বলেন, আমি কোনও হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
পাবনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই জনকে হত্যা
জামালপুরে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
সর্বশেষ খবর
পুশইন নিয়ে উদ্বেগের মধ্যেই বিজিবি-বিএসএফ সম্মেলন, সমাধান মিলবে কি 
পুশইন নিয়ে উদ্বেগের মধ্যেই বিজিবি-বিএসএফ সম্মেলন, সমাধান মিলবে কি 
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ২৪ জন গ্রেফতার
বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ২৪ জন গ্রেফতার
ব্যাংকে ক্রাউডিং আউট কী, এর ঝুঁকি কতটা 
ব্যাংকে ক্রাউডিং আউট কী, এর ঝুঁকি কতটা 
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু