অটোরিকশায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে কয়েকটি গুলি

নোয়াখালী প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৬:০৬ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৬:০৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।

গুলিবিদ্ধ যুবকের নাম ফারুক হোসেন (২৭)। তিনি হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সকালে কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চার জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়েন। দুটি গুলি ফারুকের শরীরে লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘ফারুকের শরীরে দুটি গুলি লেগেছে। একটি কোমরে ও অন্যটি পায়ে। তার অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।’

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক