পুলিশের গাড়িতে অটোরিকশা চালকদের হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৯:০০ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৯:০০

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি অটোরিকশা জব্দ করাকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হাইওয়ে পুলিশের তিন সদস্য আহত হন।

এ ঘটনায় ইউসুফ আলী নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান।

তিনি বলেন, ‘সকালে মহাসড়কের নিমসার সবজি বাজারে সড়কে যানজট নিরসনের কাজ করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় একটি অটোরিকশা জব্দ করে থানায় নিচ্ছিল পুলিশ। পথিমধ্যে চালক গাড়িটি ঘুরিয়ে দিলে রিকশাটি উল্টে গিয়ে এক পুলিশ সদস্য ও চালক আহত হন। সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে আশপাশের অন্তত ৩০-৩৫ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করেন। এতে হাইওয়ে পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ওই রিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮১, সবচেয়ে বেশি মিরপুর জোনে
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে