অন্ধকারে দাঁড়িয়ে থাকা ৩ জনকে দেখতে যাওয়া দুই যুবককে ছুরিকাঘাত, নিহত এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২৬, ১২:০৬ আপডেট : ১০ জুন ২০২৬, ১২:০৬

চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড় এলাকায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

নিহত যুবকের নাম পঙ্কজ শীল (৩৫)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে। আহত যুবকের নাম তিলক চক্রবর্তী (৩৫)। তিনিও একই গ্রামের দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তিলকের বরাতে স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় কমলমুন্সীর হাট থেকে কথা বলতে বলতে বাড়িতে ফিরছিলেন পঙ্কজ ও তিলক। জৌলুর দিঘির পশ্চিম পাড়ে পৌঁছালে গ্রামীণ সড়কের ওপর তিন ব্যক্তিকে দেখতে পান। এর মধ্যে এক ব্যক্তি বোরকা পরিহিত ছিলেন। পঙ্কজ ও তিলক টর্চলাইটের জ্বালিয়ে তাদের দেখার চেষ্টা করেন। এ সময় পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করেন ওই ব্যক্তিরা। দুই জনের চিৎকার শুনে বাসিন্দারা এগিয়ে এলে ওই তিন ব্যক্তি পালিয়ে যান। বাসিন্দারা আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পঙ্কজ শীলের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ধাওয়া দিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করেন। এরপর গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার নাম আবিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।

পটিয়া থানার ওসি জিয়াউল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে