হাতকড়া নিয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, ঘরে খেলেন ভাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২৬, ১২:০০ আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:০০

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের পটিয়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তার নাম আইয়ুব বাবুল। তিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র। সোমবার (২২ জুন) রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মায়ের জানাজায় অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পটিয়া পৌর সদরের ওয়াপদা রোড এলাকায় নিজ বাসভবনে মারা যান আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আইয়ুব বাবুলকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পুলিশের পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় তাকে। রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরে আইয়ুব বাবুল জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার মায়ের লাশ দাফন করা হয়।

জানাজায় আইয়ুব বাবুল তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।’

আইয়ুব বাবুলের স্ত্রী চাঁদ সুলতানা বলেন, ‘জানাজায় অংশ নেওয়ার পর বাড়িতে এসে ভাত খেয়েছে। এরপর তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।’

পুলিশ জানায়, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন তিনি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘প্যারোলে মুক্তি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা পুলিশের পাহারায় জানাজায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক