এখন নকলের ধরন পরিবর্তন হয়েছে, সতর্ক থাকতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৩ জুন ২০২৬, ১৯:৪৬আপডেট : ২৩ জুন ২০২৬, ১৯:৪৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে।’ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় অপচয় না হয়। ইতিমধ্যে আমরা ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছি। যাতে তারা যথাযথ প্রস্তুতি নিতে পারে। এরপর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সমন্বয় করবো। শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনও বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই আগামী প্রজন্ম গঠনে শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষকদের নিজেদের সম্মান অর্জন করে নিতে হবে। এখন পরীক্ষায় নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেকে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে নকল করার চেষ্টা করে। তাই এ বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকতে হবে এবং স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে দেশের সবাইকে ঐক্যবদ্ধ করা সম্ভব। সারা দেশের মতো পার্বত্য অঞ্চলেও শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করতে হবে।’

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী 
এসএসসির ফল ‘বিপর্যয়’, শিক্ষামন্ত্রী বললেন ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’
সর্বশেষ খবর
বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
মার্কিন আদালতে স্বস্তি আদানির, ঘুষ-প্রতারণার মামলা খারিজ
মার্কিন আদালতে স্বস্তি আদানির, ঘুষ-প্রতারণার মামলা খারিজ
‘র’ কর্মকর্তার ঢাকা সফর, ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ বললেন ডা. জাহেদ 
‘র’ কর্মকর্তার ঢাকা সফর, ‘স্বাভাবিক এনগেজমেন্ট’ বললেন ডা. জাহেদ 
এএফসি  চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বিমলা ঢাকায়
এএফসি  চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বিমলা ঢাকায়
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো