গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২৬, ১৩:২৮ আপডেট : ২৪ জুন ২০২৬, ১৩:২৮

গ্রেফতারের এক দিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৭ টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

মারা যাওয়া নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেঁমশা ইউনিয়নের বাবর হোসেনের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার ঢেঁমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। 

তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার কারাগারে আসেন নুরুল আলম। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে তার সঙ্গে আমার কথা হয়। সে জানায় তার শরীর খারাপ লাগছে। এরপর তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান। 

মারা যাওয়া নুরুল আলমের বোন বকুল আক্তার দাবি করেছেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানার সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, কারাগারে যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফজলে আজিম মোহাম্মদ নামে এক ব্যক্তি লিখেছেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। আজ সকালে চট্টগ্রাম কারাগারে তার মৃত্যু হয়। সুস্থ একজন মানুষের এমন অপ্রত্যাশিত মৃত্যুর পেছনে রহস্য কী? তবে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না, পরিকল্পিত হত্যাকাণ্ড।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক