রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার

বান্দরবান প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ২১:৪৯ আপডেট : ২৯ জুন ২০২৬, ২২:৫৬

বান্দরবানের লামায় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন রিভার সাইড রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সহযোগী মো. হৃদয় (২৮)। তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছিলেন ভুক্তভোগীদের একজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বেরিয়েছিলেন তিন পর্যটক। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরে যাওয়ার সময় তাদের মধ্যে একজন নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নদীর তীরে রিভার সাইড রিসোর্টে বিশ্রামের জন্য যান। সেখানে দুই নারী পর্যটককে শ্লীলতাহানির পর ভিডিও ধারণ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে রাশেদ, হৃদয়সহ তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর রবিবার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় আরও উল্লেখ করা হয়, মানিকপুরের কাছাকাছি লামা উপজেলার ওই রিসোর্টে কিছুক্ষণ বিশ্রামের জন্য পর্যটকরা একটি কক্ষ নিয়েছিলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে রিসোর্টের ম্যানেজার রাশেদ ও তার সঙ্গে থাকা হৃদয় বাইরের থেকে দরজা বন্ধ করে দেন। তারা আরও সাত থেকে আট জন লোক নিয়ে এসে কক্ষে ঢুকে পর্যটকদের মোবাইল কেড়ে নেন। এরপর দুই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করেন। এ সময় দুজনের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান বলেন, ‘দুই নারী পর্যটককে শ্লীলতাহানির মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজনের কাছ থেকে নারী পর্যটকদের কানের দুল ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক