হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ২১:১৬ আপডেট : ৩০ জুন ২০২৬, ২১:১৬

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকাল ৫টার দিকে কারাগারে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাজনৈতিক একটি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম খন্দকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। কয়েকদিন আগে মা হালিমা বেগম (৭৫) কারাগারে ছেলেকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নুরপুর পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হালিমা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানান স্বজনরা। 

মায়ের জানাজায় অংশ নিয়েছেন শাহ আলম খন্দকার

শেষবারের মতো মাকে দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে প্যারোলে মুক্তি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। বেলা ২টার দিকে পুলিশের পাহারায় মায়ের জানাজায় নিয়ে আসা হয়। এরপর জানাজা ও দাফন শেষে বিকাল ৫টার আগেই তাকে আবার কারাগারে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরানো অবস্থায় শাহ আলম খন্দকার জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মায়ের লাশ দাফনে অংশ নেন। 

জানাজা শেষে শাহ আলম খন্দকার তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কারাগারে থাকায় মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। কয়েকদিন আগে কারাগারে আমাকে দেখতে গিয়ে মা অসুস্থ হয়ে পড়েন। এরপর মৃত্যু হলো। তবে জানাজায় আসতে পেরেছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাকে জান্নাতবাসী করেন।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান শাহ আলম খন্দকার। এরপর মায়ের জানাজায় অংশ নেন। নিয়ম অনুসারে পুলিশ পাহারায় ছিল। তার হাতে হাতকড়া ছিল। পরে আবার কারাগারে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে