চাঁদপুরে ৫৯ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১৩:১২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৩:১২

চাঁদপুর

চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কোটগার্ড নিয়মিত অভিযান চালায়। এর অংশ হিসেবে গতরাতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুজ্জামানের নেতেৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৯ জেলেকে আটক করা হয়। এছাড়া প্রায় ২ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

আটককৃতরা সবাই চাঁদপুর সদর, মতলব উত্তর হামইচর এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুজ্জামান জানান, জাতীয় মাছ ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে আমরা সবসময় তৎপর রয়েছি। আর জব্দকৃত করেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি