প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’

কুমিল্লা প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ১২:০২আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:০৩

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই এসআই-এর বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। গত সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইন্সে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ওসি আবদুল বারী বলেন, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

ওসি আবদুল বারী দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেবো। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।

তার অভিযোগ, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডিএমপির ৪ পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন
‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে না পারলে, অন্যেকে দেবো কীভাবে’, প্রশ্ন পুলিশ কর্মকর্তার
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত