মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১০:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:৪৭

মন্ত্রীর পদ থেকে পদত্যাগের একমাস পর রাঙামাটিতে ফিরে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় পেয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার (১ জুলাই) বিকালে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান তাকে।

রাঙামাটি শহরের কাঁঠালতলীয় দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনও সংসদ সদস্য আছি। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে, আমি এখন তা বরদাশত করবো না।

গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়ার ঠিক একমাস পর নিজের নির্বাচনি এলাকায় এসেছেন। দীপেন দেওয়ান। তিনি আরও বলেন, বিএনপি আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীরা আজ আমাকে যে অনুপ্রেরণা দিয়েছে, এই ঋণ আমি কখনও শোধ করতে পারবো না। আমি সবসময় তৃণমূলের ভাইদের সঙ্গেই থাকবো।

রাঙামাটির এ এমপি বলেন, পাহাড়ি-বাঙালি ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।

দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আমাদের প্রিয় দলের নেতা। আমাদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ওনার বাইরে আমরা কোনও কিছু করবো না। ওনার আদেশ হচ্ছে সর্বশেষ আদেশ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ