লক্ষ্মীপুরে ইলিশ লুট

সেই ম্যাজিস্ট্রেটকে ওএসডি করে জনপ্রশাসনে বদলি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২০:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২২:৪৯

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট বাজার থেকে ইলিশ মাছ লুট করা ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ওএসডি করে জনপ্রশাসনের এডিডি অনু বিভাগে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশসাকের কার্যালয়ের গোপনীয় সহকারি নূরে আলম চৌধুরী।
মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির আজ রিপোর্ট দেওয়ার কথা থাকলেও কমিটির সদস্যা অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা ছুটিতে থাকায় তা সম্ভব হয়নি।
গত ৬ এপ্রিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজারে কোল্ড স্টোরেজের তালা ভেঙে সোহেল রানার বিরুদ্ধে দুশ ইলিশ মাছ লুটের অভিযোগ উঠে। লুট হওয়া মাছের বর্তমান মূল্য প্রায় চার লাখ টাকা।
গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা।
অভিযোগ থেকে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে গত ফেব্রুয়ারি মাসে এক থেকে দেড় কেজি ওজনের দুশ ইলিশ কমলনগর উপজেলার মতিরহাট বাজারে কোল্ড স্টোরেজে মজুদ করে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে নিজেকে এনডিসি পরিচয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে মাছ লুট করে।  তার সঙ্গে আরও ৬ জন ছিল এবং মাছ বহনে দুটি সিএনজি ব্যবহার করা হয় বলে অভিযোগে বলা হয়।
বিষয়টি রাতেই ব্যবসায়ীরা জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে ওই দিন কমলনগরে কোনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়নি বলে জানান কর্মকর্তারা।

আরও খবর পড়ুন- 

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ইলিশ ‘লুটে’র অভিযোগ

লক্ষ্মীপুরে ইলিশ লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম