আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২৬, ১৮:১৩ আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮:১৩

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নজরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৭৮ বছর। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছেলে নাফিজ চৌধুরী।

তিনি জানান, তার বাবা দীর্ঘ দিন ধরে ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরে এসেছিলেন। তার অবস্থার উন্নতি হচ্ছিল। সোমবার ভোরে হঠাৎ ডিটরিয়েট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে নজরুল ইসলাম চৌধুরীর প্রথম জানাজা হবে। মঙ্গলবার বেলা ১১টায় তার নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের আগস্টে জুলাই আন্দোলনের পর সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বের অবসান ঘটে। সরকার পতনের পর থেকে নজরুল ইসলাম অনেকটা আড়ালে ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক