হেলমেট পরে দরজা-জানালা কেটে প্রবাসীর ঘরে ঢুকলো ২০-২৫ জন অস্ত্রধারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২৬, ২১:৪৫ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২১:৪৫

চট্টগ্রামের ফটিকছড়িতে এক দুবাইপ্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাদেক নগর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ রিদোয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দুপুর ১২টার দিকে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৬ সেকেন্ডের এ ভিডিওতে বাড়ি ভাঙচুর চালাতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন ধারালো অস্ত্রধারী একটি বাড়ি ভাঙচুর করছেন। হেলমেট ও মাস্ক পরে আছেন তারা।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটিতে শুধু দুই নারী সদস্য অবস্থান করছিলেন। অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। পরে প্রবাসী মুহাম্মদ রিদোয়ানের স্ত্রী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের অধিকাংশেরই মাথায় হেলমেট পরা ছিল। তারা বাড়িতে এসেই চারপাশের অন্য সব ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। এরপর ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ঘরের দরজা ও জানালা কেটে তারা ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা প্রবাসী রিদোয়ানের মা রেনু আকতার ও তার স্ত্রী নীলা আক্তারকে অবরুদ্ধ করে ফেলে। এরপর লুটপাট করা হয়।

প্রবাসীর মা রেনু আকতার বলেন, ‘অস্ত্রধারীরা এসেই আমাদের মোবাইল কেড়ে নেয়। পরে আমরা একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে বসে ছিলাম। এরপর পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’

রিদোয়ানের বোন রেশমি আকতার বলেন, ‘যারা হামলা করেছে, তারা মুখোশ ও হেলমেট পরা সন্ত্রাসী। পাশের বাড়ির এক সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী তাদের ভাড়া করে এনেছে। তার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে হামলা করা হয়। আমরা তাদের নামে মামলা করতে থানায় এসেছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‌‘প্রাথমিকভাবে জানা গেছে হামলার শিকার পরিবারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। মূলত এর জের ধরেই হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ভোরে ওই পরিবারকে উদ্ধার করেছে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

/এএম/ 
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক