
কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে টেকনাফের খোরের মুখ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে টেকনাফ নাফ নদীর খোরের মুখ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা করা হবে জানান বিজিবির ওই কর্মকর্তা।
/এসটি/








