রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ০০:০০আপডেট : ২১ জুলাই ২০২৬, ০০:০০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ভি-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত বিবি হাফছা (৩৮) একই ক্যাম্পের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে।

ক্যাম্প ৮-ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান বলেন, ‘বিকালে পাহাড়ধসের ঘটনায় এক নারী মাটিচাপা পড়ে মারা গেছেন। দুর্ঘটনার পর আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।’

ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ হামিদ বলেন, ‘থেমে থেমে বৃষ্টি হওয়ায় পাহাড়ধসের ঝুঁকি এখনও কাটেনি। নিরাপদ স্থানের অভাবে হাজারো রোহিঙ্গা পরিবার এখনও পাহাড়ের পাদদেশে বসবাস করছে। এ কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে গত ৮ জুলাই টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়।

২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়া ও টেকনাফের প্রায় আট হাজার একর বনভূমিতে ৩২টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর মধ্যে অন্তত এক লাখ রোহিঙ্গা ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ধসে এসব ক্যাম্পে প্রাণহানির ঘটনা ঘটে।

/এএম/ 
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ