প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী 

নোয়াখালী প্রতিনিধি 
২৩ জুলাই ২০২৬, ১২:৩১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:৩১

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিক্ষিকার বাবাকে আটকের পর গাছে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার কামাল উদ্দিন (৫০) পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেতো। বুধবার সন্ধ্যায়ও পড়তে যায়। এ সময় শিক্ষিকা ও তার মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। 

ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়। 

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে নেওয়া হবে। 

/এএম/ 
সম্পর্কিত
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের