মহানবীকে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, বিক্ষোভ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১০:৫২আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:৫২

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের মালয়েশিয়া প্রবাসী শাহরিয়ার রুবেলের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এক যুবদল নেতা ও মালয়েশিয়ায় অবস্থানরত দুই প্রবাসী বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে (২৩ জুলাই) ফেসবুক লাইভে এসে ক্ষমা চান শাহরিয়া রুবেল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রায়পুরের দক্ষিণ চরবংশী ইউপির যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়াক চরকাছিয়া গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে রুবেলকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। একইদিনে মালয়েশিয়া প্রবাসী হাবিবুল বাশার ও হাসান মাহমুদ পৃথক বাদি হয়ে মামলা করেছেন। ওইদিন রাত ৮টায় চরবংশী ইউপির আকনবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরার এমপি গাজি নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম আফসারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের কমেন্টসে রুবেল তার ‘Shahriar Rubel’ নামে একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রুবেল বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে স্থানীয়রা বলেন, মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কোনও ধরনের আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তবে অভিযুক্ত ব্যক্তি যেহেতু প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি নিয়ে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নবীজি ও ইসলাম ধর্ম নিয়ে কৌটূক্তির অভিযোগে প্রবাসী রুবেলের বিরুদ্ধে এজাহার দিয়েছেন সাইফুল ইসলাম নামে যুবদলকর্মী। আমরা বিষয়টি তদন্ত করছি।

/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
সর্বশেষ খবর
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ