সড়ক দুর্ঘটনায় হতাহত ২৯ পরিবার পেলো ১ কোটি ১ লাখ টাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ২৩:৪৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২৩:৪৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিআরটিএর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ১১ জনকে ১ লাখ টাকা করে মোট ২৯ জন আবেদনকারীর মাঝে ১ কোটি ১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোশাই প্রু মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং লক্ষ্মীপুর বিআরটিএর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক কষ্ট কিছুটা লাঘব করতেই বিআরটিএ ট্রাস্টি বোর্ড এই সহায়তা প্রদান করেছে। একই সঙ্গে তারা সবাইকে সড়ক নিরাপত্তা আইন মেনে চলা, ট্রাফিক বিধি অনুসরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, প্রাণ গেলো দুই জনের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত, লাগলো ৪৩ সেলাই 
সর্বশেষ খবর
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী