ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২৬, ১৮:০১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:১১

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

উদ্ধার করা এ আধার কার্ড পর্যালোচনা করে দেখা গেছে, ডেভিড ইমনের ছবিযুক্ত এ আধার কার্ডে নাম উল্লেখ রয়েছে আজাহার খান। জন্ম তারিখ লেখা হয়েছে ১২ মে ১৯৯৮ সাল। আধার কার্ডের নম্বর ১২৩৪৫৬৭৮৯০১২।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যেতে চেয়েছিল ডেভিড ইমন। বুধবার সকাল ৬টায় ভারতে পৌঁছার কথা ছিল। তাকে কে পার করিয়ে দেবে এবং ভারতের প্রান্তে তাকে কে রিসিভ করবে সবই ঠিক ছিল। তার কাছে যে আধার কার্ড পেয়েছি, সেটা ভারতে গিয়ে ব্যবহারের কথা। এ বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে বুধবার (২৯ জুলাই) যশোর জেলার কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনসহ চার জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি ও অন্য গুরুতর অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে উঠে এসেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
সর্বশেষ খবর
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি