চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০২৬, ১৩:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৩:৪৭

গ্যাস সংকটে তৈরি পোশাকখাতে দেশের অন্যতম বৃহত্তম রফতানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ সব বিভাগের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব বিধায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদনসহ অন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট মানব সম্পদ ও প্রশাসন বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ইপিজেডে দায়িত্বরত নির্বাহী পরিচালক মহিউদ্দিন বিন মেজবা বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিনের গ্যাস সংকটে কাজের স্বাভাবিক প্রক্রিয়ার কিছুটা ব্যাঘাত ঘটেছে। এ কারণে হয়তো ছুটি ঘোষণা করেছে।

এ কর্মকর্তা আরও বলেন, ইপিজেড এলাকায় সব কারখানা যাতে সমানভাবে গ্যাস-বিদ্যুৎ সুবিধা পায় এ জন্য আমরা কাজ করছি।

/এফআর/
সম্পর্কিত
বাসাবাড়িতে গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি সিএনজি পাম্পে 
স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ
‘একদিকে গ্যাস নাই, তার সঙ্গে ৮ ঘণ্টা লোডশেডিং: আমাদের খুব কষ্ট হচ্ছে’
সর্বশেষ খবর
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি