যশোরে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে যমজ উদ্যোক্তার মাথায় হাত

যশোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১৩:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৩:৫৫

বিদ্যুৎ না থাকায় অসহনীয় গরমে যশোরের অভয়নগরে একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এই ঘটনা ঘটে। এতে হতাশায় ভেঙে পড়েছেন খামারের দুই তরুণ উদ্যোক্তা মো. হাসান ও মো. হোসেন। তারা সম্পর্কে যমজ ভাই। সবমিলিয়ে ৩ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

জানা গেছে, হাসান ও হোসেন বুইকরা গ্রামের মোহাম্মদ আলী ও মরজিনা বেগম দম্পতির সন্তান। মোহাম্মদ আলী আগে দিনমজুরি করতেন। অর্থাভাবে সন্তানদের বেশি পড়াশোনা করাতে পারেননি। হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছেন। হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। অনেক দৌড়ঝাঁপ করেও কেউ চাকরি পাননি।

বেকারত্ব ঘোচাতে ২০২৩ সালে এনজিও থেকে নেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ঋণে পোলট্রি খামার শুরু করেন তারা। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে খামারটি গড়ে তোলেন। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।

খামারটিতে গত শুক্রবার পর্যন্ত নানা বয়সী আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০ মুরগি কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায় বলে জানান মো. হাসান।

মারা গেছে খামারের ৪০০ মুরগী

মো. হাসান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেলো। আমরা ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশোনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গেছে। ভেবেছিলাম বিক্রি করে সব দেনা পরিশোধ করব। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেল।’

তার ভাষ্য, মুরগির খাবার ও ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে সোয়া লাখ টাকার মতো ঋণ আছে। এখন কীভাবে ঋণ শোধ করবেন, ভেবে পাচ্ছেন না। সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডল বলেন, সরখোলা গ্রামে তারের ওপর শুক্রবার রাতে নারিকেলগাছ পড়ে। এতে একটি তার ছিঁড়ে যায়। এ কারণেই ওই এলাকার লাইনে বিভ্রাট দেখা দেয়। রাতে ঘটনা ঘটায় তারা কিছুই করতে পারেননি। সকালে লাইনটি ঠিক করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
‘তিন হাজারের’ বিদ্যুৎ বিল জুনে ৭৮৮৪ টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিল্পী
বিদ্যুতের অতিরিক্ত বিল এলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
‘জেন-জির শিকার আমি’: পদত্যাগের দুই সপ্তাহ পর মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
‘জেন-জির শিকার আমি’: পদত্যাগের দুই সপ্তাহ পর মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু