প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশ রঙিন, ভিডিও ভাইরালের পর অন্য পাশে রং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৬, ১৭:৪১আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪১

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের শুধু এক পাশে রং ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। তবে অন্য পাশ অপরিষ্কার ও মলিন রাখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িসংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দলের নেতাকর্মীদের নিয়ে এস সভায় যোগ দেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রধানমন্ত্রী সড়কের যে পাশ দিয়ে গেছেন কেবল সেই পাশটিতেই সড়ক পরিচ্ছন্ন করা এবং ডিভাইডারে রং লাগানোর ব্যবস্থা করে সড়ক বিভাগ। অন্য পাশটিতে রং করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার সকাল থেকে সড়কের ডিভাইডারটির অপর পাশ রঙিন করার কাজ শুরু হয়েছে।

সড়ক বিভাগের দাবি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কের ডিভাইডার রং করা হয়নি। এটি সড়কের সৌন্দর্যবর্ধনের চলমান প্রক্রিয়া। সড়কের অপর পাশ রং করার কাজও তিন থেকে চার দিনের মধ্যে শেষ হবে।

সোমবার সকালে সড়কটির হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের এক পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন। পুরো সড়কেই ওই পাশটিতে ডিভাইডার রং করা হয়েছে। অন্য পাশটিতে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডিভাইডারেও রং করা হয়নি। তবে অক্সিজেন থেকে অপর পাশটি রং করার কাজ সকালে শুরু করেছেন কয়েকজন শ্রমিক।

নগরের চৌধুরী হাটের বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রং করা হলে দেখতে ভালো লাগতো।’

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য সড়কের যে পাশে পথ নির্ধারিত ছিল ওই পাশেই কেবল পরিষ্কার এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীকে দেখাতেই এটি করেছে সড়ক বিভাগ। দুই পাশে রং না করার মধ্য দিয়ে কাজের জন্য বরাদ্দ থাকা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার।’

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।’ কাজের খরচের বিষয়ে তিনি বলেন, ‘সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা সঠিক বাজেট জানাতে পারবো।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘আমি সম্পূর্ণ বিষয়ে অবগত আছি। আজ সকালেই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানালো এত দিন বৃষ্টির কারণে মূলত তারা উভয় পাশে রং করতে পারেনি। আজ সকাল থেকে তারা রাস্তার অপর পাশে রং করার কাজ শুরু করেছে।’

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী বলেন, ‘অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একটি চলমান প্রক্রিয়া। প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছি। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ অন্যান্য কাজ করা হয়েছে। এখন ডিভাইডারে রং করার কাজ চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নাগরিকদের সামাজিক সুরক্ষা বলয় ও আর্থিক সহায়তা কাঠামোর আওতায় আনবে সরকার 
বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শ্রম অভিবাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান
শ্রম অভিবাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?